Advertisement

বৈদ্যঘোনায় ডাকাতি করতে গিয়ে গণধোলাইর শিকার সন্ত্রাসী মুরাদ

স্টাফ রিপোর্টারকক্সবাজার শহরের বৈদ্যঘোনাস্থ জাদি পাহাড়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাইর শিকার হয়েছে চিহিৃত সন্ত্রাসী মুরাদ। জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোর্পদ করে। জানা যায়, ১ আগষ্ট রাত ৩ টার দিকে জাদিপাহাড় এলাকার দিপু দাশের বাড়িতে ডাকাতি করতে যায় বৈদ্যঘোনার গাঁজা, ইয়াবা ও হেরোইনের সম্রাট জব্বারের পুত্র চিহিৃত সন্ত্রাসী মুরাদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী। দিপু দাশের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালানোর সময় চিৎকারে পাশ্ববর্তী পাহাড়াদার ও লোকজন এগিয়ে এসে মুরাদকে ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে রাতে ডিউটিরত মডেল থানার এসআই ইউসুফের হাতে মুরাদকে সোর্পদ করা হয়। এসআই ইউসুফ জানান, বর্তমানে ডাকাত মুরাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। কক্সবাজার মডেল থানার অপারেশন অফিসার শাহেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাকী সন্ত্রাসীদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, মুরাদ এরআগে একাধিকবার ডাকাতি, ছিনতাই ও চুরি মামলায় কারাবরণ করে। এমনকি খুরুস্কুল ব্রীজ এলাকা থেকে অস্ত্রসহ আটক হয়ে জামিনে বের হয়ে এসে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে সে।

Post a Comment

0 Comments