বার্তা পরিবেশকনাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্র ও বেতবুনিয়া বাজারে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল পৃথক ভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে বাজার ২টির বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সেমাই, বেলা বিস্কুট, ঘি, জব্দ করা হয় এবং প্রকাশ্য বাজার কমিটির সম্মতি সাপেক্ষে ধ্বংস করা হয়। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুজন বড়–য়ার নেতৃত্বে অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানবীশ এস,আই মোস্তাক আহাম্মদ, কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোবাশ্বেরুল হক, বেলাল উদ্দিন, স্বাস্থ্য সহকারী রহিমুল্লাহ, জালাল উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী এধরনের ভেজাল বিরোধী অভিযান চলমান রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments