মুহাম্মদ গিয়াস উদ্দিন,পেকুয়া
কক্সবাজারেরপেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার জহির হোসেনের বাড়িতে দূর্ধর্স ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতি করে পালাতে গিয়ে জনতার হাতে ৪ ডাকাত ধৃত হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে এগার টার দিকে ওই এলাকার জহির হোসেনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরাা ওই বাড়ির দরজা ভেঙ্গে ঢুকে নগদ অর্ধলক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণ, ঈদের ক্রয়কৃত কাপয় চোপড়সহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ সময় এলাকার জনগন জানতে পেরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ঢেমুশিয়া এলাকা থেকে মাতারবাড়ী পুরানবাজার এলাকার জহির আহমদের পুত্র সোহেল, চকরিয়া উপজেলার বদরখালী এলাকার তমিজ উদ্দিনের পুত্র নয়ন, আমির হোসেনের পুত্র মাহাবুব আলম, ফিরোজ আহমদের পুত্র মনির উদ্দিনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মউন উদ্দিন আহমদ ডাকাতির বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে ধৃত ৪ ডাকাতের বিরদ্ধ থানায় দস্যুতার মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 Comments