Advertisement

কক্সবাজারে ট্রলার ডুবে নিহত ৩ : জীবিত উদ্ধার ১৩


নুরুল আমিন হেলালী
কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় একটি মাছ ধরার ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু হয়েছে। এসময় আরো ১৩ জেলেকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। জেলেরা জানিয়েছে, ৬ জুলাই মঙ্গলবার সকালে
গভীর সাগর থেকে মাছ আহরণ করে উপকূলের ফেরার পথে দুপুরে বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনায় হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে। ওই এফবি ইফতেখার সামী নামে একটি ট্রলার ডুবে যায়। ওই সময় আশপাশে চলাচলরত ট্রলারের জেলেরা ডুবে ট্রলারের ১৩ জেলেকে উদ্ধার করে। বিকেল ৩ টার দিকে বাঁকখালীর মোহনায় ৩ জেলের লাশ উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নুরুল আবচার ও জসিম উদ্দিন এবং টেকনাফের হ্নীলার আবদুল হামিদ। ডুবে যাওয়া ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকার মোহাম্মদ কামাল। কক্সবাজার বোট মালিক সমিতির সাংগঠনিক স¤পাদক মোস্তাক আহমদ জানিয়েছেন, গভীর সাগরে মাছ ধরে কূলে ফেরার পথে ট্রলারটি ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন এর সত্যতা স্বীকার করেছেন।

Post a Comment

0 Comments