মোহাম্মদ ইউনুছ ,নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের বাইশারীতে এক পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটেছে ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলীক্ষ্যং মৌজার মিরঝিরি এলাকায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নওয়াব আসলাম হাবীবের আম বাগান ও রাবার বাগানের মধ্যবর্তীস্থানে। স্থানীয় চৌকিদার মঞ্জুর আলম জানান- গতকাল মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে বন্য হাতির পালের বিকট শব্দ শুনতে পায় এলাকাবাসী। পরে সকাল ৬:৩০ মিটিনের সময় পথচারী হাতিটিকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় আলীক্ষ্যং পুলিশ ক্যাম্পে খবর
দিলে ক্যাম্প ইনচার্জ সুবেদার সুলাইমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যান। এছাড়াও সাঙ্গু রেঞ্জের বনকর্মী আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করেন বলে জানান। তবে রেঞ্জ কর্মকর্তা মীর হোসেন ঈদের ছুটিতে থাকায় বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে যাননি। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রে ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থ পরিদর্শন করেন। আলীক্ষ্যং এলাকার বাসিন্দা হেডম্যান পদপ্রার্থী উপজাতীয় নেতা মংজাই মার্মা জানান- স্থানীয় লোকজন খবর পেয়ে সাথে সাথে বন বিভাগ ও পুলিশ কে ঘটনাটি জানিয়ে দেন। যার কারণে বন্যহাতির দাঁত দুটি কেউ নিয়ে যেতে পারেনি। ঘটনাস্থলে গেলে বন বিভাগের স্টাফ আবুল কালাম জানান- বন্যহাতিটি ডায়েরিয়া জনিত কারণে মারা যেতে পারে। যেহেতু হাতিটির ১শত গজ ও আশপাশের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পাতলা পায়খানা দেখা যাচ্ছে। জানা যায়- বন্যহাতিটিকে বাচাঁনোর জন্য অন্যান্য হাতিরা প্রাণ পন চেষ্টা চালিয়েছিল। উল্লেখ্য গত বছরও আলীক্ষ্যং এলাকায় আরো একটি বন্যহাতি ডায়েরিয়ার কারণে মারা যায় বলে বন বিভাগ জানান। সাঙ্গু রেঞ্জ কর্মকর্তা মীর হোসেন জানান- ময়না তদন্তের জন্য ডাক্তার ঘটনাস্থল পরিদর্শনের পর হাতিটিকে পুতে ফেলা হবে। বর্তমানে বন্যহাতির দাঁত ২টি সাঙ্গু রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


0 Comments