Advertisement

উখিয়ায় ছাগলে ধান খাওয়ার ঘটনায় সন্ত্রাসী হামলায় আহত-১

মাহমুদুল হক বাবুল
উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ১জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার উত্তর পুকুরিয়া গ্রামের ছাবের আহমদ ও মোহাম্মদ হোছনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোহাম্মদ হোছন প্রতিনিয়ত ছাবের আহমদকে হয়রানী করে আসছে। এর ধারাবাহিকতায় মোহাম্মদ হোছন তার একটি ছাগল ছাবের আহমদের ধানে লাগিয়ে দেয়। ছাগল ধান খাওয়ায় ছাবের আহমদ বাধা দিলে মোহাম্মদ হোছনের ছেলে সন্ত্রাসী মোহাম্মদ সেলিম ও মোঃ ইসলাম ও ৪/৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ছাবের আহমদের উপর সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে ছাবের আহমদকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ কম্েপ্লক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত ছাবের আহমদ বাদী হয়ে মোহাম্মদ হোছনের ছেলে সন্ত্রাসী মোহাম্মদ সেলিম ও মোঃ ইসলামকে আসামী করে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া বলেন, সন্ত্রাসী হামলার ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার পাওয়া গেছে। এ ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments