নুরুল আজিম, ঈদগাঁওকক্সবাজার সদরের ঈদগাঁওয়ের ভাদীতলা ও দরগাহপাড়ার চলাচলের একমাত্র সড়ক গত পাহাড়ি বন্যা ও ঢলে বিধ্বস্ত হয়ে শনির দশায় নিমর্জিত হয়েছে। বিগত বছর পাহাাড়ি ঢলের সৃষ্ট বন্যায় এসড়কটি ভেঙ্গে গেলে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করে স্থানীয় চেয়ারম্যান। পরে সড়ক মেরামত করা হলেও চলতি বছরও সামান্য বৃষ্টিতেই আবারো ভেঙ্গে পড়ে উক্ত সড়ক। এতে এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছে। উল্লেখ্য, অত্র এলাকার প্রায় ১০ হাজার মানুষের প্রতিদিন প্রতিনিয়ত এ সড়ক দিয়ে যাতায়াত করায় হাটু জলের পানি ডিঙ্গাতে হচ্ছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা এ ভাঙ্গা অংশের পানিতে ভিজে স্কুলে আসায় বিভ্রতকর অবস্থায় পড়ছে। অন্যদিকে অসুস্থ ও বৃদ্ধ নারী পুরুষদেরকে পারাপারের সময় বিপাকে পড়তে হচ্ছে রোগীর সাথে থাকা আত্মীয়-স্বজনদেরকে। অনেক সময় পারাপারকালে রোগী সমেত আত্মীয় স্বজনরা পানিতে পড়ে অস্বস্থিকর পরিবেশের সম্মুখীন হচ্ছে। এ অবস্থার উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

0 Comments