Advertisement

হোটেল মোটেল জোনের জলাবদ্ধতা দ্রুত নিরসনে পৌর মেয়রের নির্দেশ

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পৌর প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মেয়র সরয়ার কামাল। শহরের হোটেল সী-গালের সামনের সড়কের জলাবদ্ধতা দেখে শুক্রুবার সকালে তিনি এ নির্দেশ দেন। এ ছাড়াও শুক্রুবার পৌর মেয়র শহরের আরো বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এসব পরিদর্শন করে তিনি সাবেক পৌর পরিষদের তৎপরতায় অসন্তুষ প্রকাশ করেন।
মেয়র সরওয়ার কামাল দুঃখ করে বলেন, হোটেল মোটেল জোনসহ কলাতলী পর্যন্ত অপরিকল্পিত ও সরু ড্রেনেজের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অনেক ফাইভ স্টার মানের হোটেল পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং পর্যটকদের নিকট কক্সবাজারের মান ক্ষুন্ন হচ্ছে। এ থেকে উত্তোরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এ সময় সাথে ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, সচিব শামসুদ্দিন ও সহকারী প্রকৌশলী বিরল বড়–য়া।

Post a Comment

0 Comments