এক কৃষকের বশতভীটার জমি দখলে নিতে সন্ত্রাসী দখলবাজরা সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করেছে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলিবিলা গ্রামের মৃত মো: ইসলামের ছেলে আনিছুল মোস্তফা (৪৫)কে। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল ২আগষ্ট দুপুর ১২টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
অভিযোগে জানাগেছে, আহত আনিছুল মোস্তফার বশতভীটার জমি দখলে নিতে একই এলাকার চিহ্নিত দখলবাজ ওয়াহিদ বকসুর ছেলে বদরুল আলমের ইন্ধনে আমির হোছাইনের ছেলে সাইফুল ইসলাম টোক্কু ওরফে টুইক্যা ডাকাতের নেতৃত্বে মকছুদুল হক (আয়াত), ওবাইদুল ইসলাম (কালাবদা), আইনুল হক কালু ও কাউছার মো:ছুট্টোসহ ৭/৮জনের একদল সন্ত্রাসী পূর্ব থেকে ওৎপেতে থেকে ধারালো অস্ত্রের আঘাতে জুমার নামাজে যাওয়ার পথে আনিসুল মোস্তফার উপর এ হামলা চালায়। ক্ষতিগ্রস্ত ও আহতের পরিবার সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

0 Comments