Advertisement

জামায়াতের হরতাল একদিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট


নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে ডাকা হরতাল একদিন পিছিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ১২ ও ১৩ আগস্টের বদলে
১৩ ও ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার হরতাল করবেন তারা। ঈদ বাড়ি যাওয়া মানুষের ফেরার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বৃহ¯পতিবার বিকেলে হাই কোর্টের রায়ের পর সন্ধ্যায় এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার হরতাল দেয় জামায়াত। জামায়াত বলেছে, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী এ রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।” হাইকোর্টের রায়ের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে ধানমণ্ডি ও কমলাপুরে গাড়ি ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রায় প্রত্যাখ্যান করে রফিকুল বলেন, এটি একটি ‘ভুল’ রায়। এ রায়ের মাধ্যমে সরকারের ‘রাজনৈতিক উদ্দেশ্যের’ প্রতিফলন ঘটেছে।

Post a Comment

0 Comments