Advertisement

ঈদে নতুন টাকার সংকট


সাইফ নাসির : ঈদে সব শ্রেনী পেশার মানুষের ঝোঁক থাকে নতুন টাকার দিকে। ঈদের নামাজ শেষে নতুন টাকা সালামী দেয়ার রীতি অনেক দিনের। নতুন টাকা প্রিয়জনের মুখে এনে দেয় ঈদের হাসি। তাই
নতুন টাকার জন্য দূর দুরাšত্ম থেকে ছুটে আসে মানুষ। তবে চাহিদা অনুযায়ী নতুন টাকা পাচ্ছেন না সাধারন মানুষ।
এদিকে ঈদ উৎসবকে সামনে রেখে সরকার ১৪ হাজার কোটি টাকার পুরান নোট প্রতিস্থাপন ও আট হাজার কোটি টাকার নতুন ছাপানো নোট সহ ২২ হাজার কোটি টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাক। কেন্দ্রীয় ব্যাংকের ১১টি শাখা সহ সব ব্যাংকে পর্যাপ্ত নতুন নোট সরবরাহের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা বিভাগ। এছাড়া বানিজ্যিক ব্যাংক গুলোতেও নতুন টাকা সরবরাহের নির্দেশ রয়েছে। তবে এতোকিছু সত্বেও নতুন টাকার মুখ দেখছে না অনেকেই। 
বাংলাদেশ ব্যাংকের কারেন্সী অফিসার সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের ১১টি নির্ধারিত শাখা থেকে দৈনিক ৩২ লক্ষ টাকা সরবরাহ করা হচ্ছে। কোন ব্যাংকের শাখা থেকে নতুন নোট না দিলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ করার সুযোগ ও রয়েছে। বাংলাদেশ ব্যাংকে ১৬২৩৬ হটলাইন নাম্বারে। প্রয়োজনে গভর্ণর কার্যালয়ে ০১৭১১৫৬৪৬৮০ অভিযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

Post a Comment

0 Comments