Advertisement

হ্নীলায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন

জাফর আলম
টেকনাফের হ্নীলায় এনজিও সংস্থা ব্র্যাক ও ইউনিসেফের সহায়তায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সুত্র জানায়-৫জুলাই সকাল ৯টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভী পাড়া ও আলীখালী এলাকার লোকজনকে নিয়ে লুৎফর রহমানের বাড়িতে কিশোরী ক্লাবের উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ ক্যাম্পেইন স্থানীয় গ্রাম সর্দার আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা এডিপি সুধীর কান্তি দে। এতে বক্তব্য রাখেন- স্কুল শিক্ষিকা মরিয়ম বেগম, ব্র্যাক কর্মকর্তা-আবু তাহের মোল্লা, সাদ্দাম হোসেন, আব্দু সাত্তার, স্টাইপেন্ড প্রাপ্ত কিশোরী নেত্রী হোসনে আরা আরেফিন প্রমুখ। সভায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক আলোচনার পাশাপাশি বাংলাদেশী নাগরিকদের জন্মনিবন্ধন করার জন্য আহবান জানানো হয়।

Post a Comment

0 Comments