Advertisement

সীমান্তে আরো ৯ মালয়েশিয়া যাত্রী আটক

জাফর আলম
টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া গমনের জন্য আসার সময় টেকনাফ বিজিবি জওয়ানেরা যানবাহনে তল্লাশী চালিয়ে আবারো ৩দালাল সহ ৯মালয়েশিয়া যাত্রীকে আটক করেছে। বিজিবি সুত্র জানায়-৫জুলাই ভোর রাত সাড়ে ৩টারদিকে টেকনাফ ৪২বিজিবির হোয়াইক্যং বিওপি জওয়ানেরা একটি মাইক্রোবাসযোগে যাবতীয় রসদ নিয়ে মালয়েশিয়া গমনের জন্য আসা কিশোর গঞ্জ জেলার অষ্টগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের পুত্র মোঃ আব্দুল কাইয়ুম(৩৫), মোঃ আদম আলীর পুত্র মোঃ রেজাউল(৩০), হবিগঞ্জ জেলার লাকাই থানার মৃত আব্দুল করিম বেপারীর পুত্র মোঃ লোকমান (পৃষ্ঠা >২, কলাম >৮)
সীমান্তে আরো
মিয়া(৩৬), মৃত মশকুর মিয়ার পুত্র মোঃ করম আলী(৩০), মৃত আব্দুল মান্নান মিয়ার পুত্র মোঃ ওয়াদুদ মিয়া(৩২), মোঃ রহিম মিয়ার পুত্র মোঃ তাজুল ইসলাম(৩৫), একই এলাকার দালাল আব্দুল মোতালেবের পুত্র মোঃ আলী আকবর(৩৮),টেকনাফের ঝিমংখালী এলাকার ছৈয়দ আলমের পুত্র ইসহাক(২৫) ও দেলোয়ার হোছনকে আটক করে। এরপর সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়।

Post a Comment

0 Comments