নুরুল আজিম
কক্সবাজার সদরের ঈদগাঁও কালিরছড়ায় রডবোঝাই দ্রুতগামী ট্রাকের ধক্কায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ জুলাই ভোরে কালিরছড়া বাজার সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, শুক্রবার ভোরে কালিরছড়া বাজার সংলগ্ন মহাসড়কে রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী ট্রাকের ধাক্কায় ভূতিয়া পাড়া এলাকার মোহাম্মদ হোছনের পুত্র উসমান (১৫) গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করা হলে টু আইসি এসআই নাছিরের সড়ক দূর্ঘটনায় উক্ত কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

0 Comments