Advertisement

টেকনাফে ৬৫ হাজার টাকা নিয়ে কর্মচারী উধাও


মাহফুজ
৬৫ হাজার ৩০০টাকা নিয়ে এক দোকান কর্মচারী টেকনাফ থেকে পালিয়ে গিয়েছে। এ ব্যাপারে দোকান মালিক জালাল উদ্দিন  ২৩ জুলাই টেকনাফ মডেল থানায় জিডি (নং-১০২৫) করেছেন। দোকানের  টাকা
নিয়ে পালিয়ে যাওয়া কর্মচারী হচ্ছেন-চট্টগ্রামের সাতকানিয়া পূর্ব গাঠিয়াডেঙ্গা গ্রামের আহমদ কবির ও রেজিয়া বেগমের পুত্র মোঃ সরওয়ার হোসেন। তার জাতীয় পরিচয়পত্রের আইডি নং- ১৫১৮২৫৮৬৩২২৯২। টেকনাফ পুরাতন বাস ষ্টেশন  গণি মার্কেট  ১৯ নং দোকানের মালিক ব্যবসায়ী ও কোমল পানীয় ভার্জিন পরিবেশক জালাল উদ্দিন জানান- মোঃ সরওয়ার হোসেন সাতকানিয়া থেকে টেকনাফে এসে বিয়ে করে পৌর এলাকা আবু ছিদ্দিক কলোনীতে সপরিবারে বসবাস করত। তাকে ১ জুলাই থেকে দোকানের কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। ১ থেকে ৩ জুলাই পর্যন্ত  ৩দিন দোকানের হিসাব ও লেনদেন সুন্দরভাবে মালিককে বুঝিয়ে দেয়। কিন্তু ৪ জুলাই দোকান কর্মচারী মোঃ সরওয়ার হোসেন কোমল পানীয় ভার্জিনের বিভিন্ন গ্রাহক থেকে ৬৫ হাজার ৩০০ টাকা উঠিয়ে পালিয়ে যায়। গত ২০ দিন ধরে ভাড়া বাসা, গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে খোজ করেও সন্ধান না পেয়ে অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন।

Post a Comment

0 Comments