বার্তা পরিবেশক
আজ ২৫ জুলাই বৃহস্পতিবার কক্সবাজারের প্রবীণ সাংবাদিক আলহাজ্ব এ,কে,এম শাহাবুদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী। কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিক, শিল্পোদ্যক্তা ও নিবেদিতপ্রাণ
সমাজকর্মী এ,কে,এম শাহাবুদ্দিন গত ২০০৩ সালের এই দিনে মৃত্যু বরণ করেন।
এ,কে,এম শাহাবুদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দুইদিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে কোরানখানি, মিলাদ মাহফিল,স্মৃতিচারণ ও আলোচনা সভা, মরহুমের কবর জিয়ারত ইত্যাদি।
প্রেসক্লাবঃ
এ,কে,এম শাহাব উদ্দিনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাব বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ মাহফিল, স্মৃতিচারণ ও আলোচনাসভা এবং বিশেষ মোনাজাত।
শাহাবুদ্দিন স্মৃতি সংসদ ও জনউন্নয়ন সংস্থাঃ
বেসরকারী এনজিও সংগঠন জনউন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা এ,কে,এম শাহাবুদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহাবুদ্দিন স্মৃতি সংসদ ও জনউন্নয়ন সংস্থার উদ্যোগে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ঐদিন মরহুমের লিংকরোডস্থ বাসভবনে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মরণে স্মরণসভা এবং কোরানখানি,মিলাদ মাহফিল, ইফতার মাহফিল ও বিশেষ দোয়া।
এছাড়াও আগামীকাল শুক্রবার উখিয়া উপজেলার মরিচ্যায় মরহুমের নিজেস্ব জায়গায় প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরানখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মরহুমের কবর জেয়ারত অনুষ্ঠিত হবে।

0 Comments