Advertisement

স্বপ্নের সিঁড়ির ইফতার মাহ্ফিল সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের অন্যতম আলোকিত, সামাজিক ও প্রযুক্তি অভিমুখী সংগঠন স্বপ্নের সিঁড়ির ইফতার মাহ্ফিল ২৬ জুলাই ’১৩ রোজ শুক্রবার কক্সবাজারের সায়মন রোডস্থ ঝাউবন রেস্তোরায় বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাজীব দেবদাশের সভাপতিত্বে ইফতার মাহ্ফিল উদযাপন পরিষদের সচিব মোঃ আরিফুর রহমান
রাজুর সঞ্চালনায় ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মোঃ সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারন সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দিপু, ঝিনুকমালা খেলাঘর আসরের যুগ্ম সাধারন সম্পাদক দুলাল দাশ, সমুদ্র বার্তার নির্বাহী সম্পাদক মোঃ জুনাইদ, উত্তরা সৃজনশীল সাংসদ এর সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন ও ঝাউবন রেস্তোরার কর্তৃপক্ষ মোঃ আলি। সংগঠনের পক্ষ থেকে উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আবছার উদ্দিন, সাবেক সভাপতি আরাফাত সাইফুল আদর, সহ-সভাপতি মোঃ আবু ইউছুফ, ইফতার মাহ্ফিল উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ জাহেদুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মিথুন দাশ। এছাড়াও ইফতার মাহ্ফিলে সংগঠনের কার্যনির্বাহি সদস্য ও সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments