পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় দিনমজুর বদিউল আলম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৫ জনকে আসামী করে পেকুয়া থানায় গতকাল বুধবার (২৪) রাত ১১টার দিকে একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা
নং ১৭/১২ইং। এ মামলা দায়েরের পর পরই বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত ১আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭জুলাই বুধবার রাতে একদল স্থানীয় দূর্বৃত্তের হামলার শিকার হয়ে দিনমজুর বদিউল আলম গুরুতর আহত হয়েছিলেন।
নিহত দিনমজুর পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী গ্রামের বাসিন্দা। তার পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বারবাকিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা বদিউল আলমকে আঘাত করে রাস্তার পার্শ্বে ফেলে রাখে। সকালে মুসল্লীরা মসজিদ থেকে বের হয়ে অজ্ঞান অবস্থায় তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। পরে তারা বদিউল আলমকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে ও তার অবস্থার ব্যাপক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলশীস্থ ইউএসটি মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোরে বদিউল আলম মারা যান। এদিকে নিহত বদিউল আলমের স্ত্রী লায়লা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পাহাড়ীয়াখালী গ্রামের হোছন আহমদের তিনপুত্র দূর্ধর্ষ ডাকাত সম্রাট জামাল হোছাইন, জালাল উদ্দিন, মনির উদ্দিন, ডাকাত জামালের স্ত্রী শানু আক্তার, বদিউল আলমের পুত্র উসমান গণি। এদিকে স্থানীয়রা আশংকা করছেন ওই ডাকাত সম্রাট জামাল হোছাইন ও তার ভাইদের নেতৃত্বে একই এলাকার জাফর আলমের পুত্র বহু ডাকাতি মামলার আসামী জাহাঙ্গীর আলমসহ আরো বেশ কয়েকজন দৃর্বৃত্ত হামলা চালিয়ে পূর্ব শত্র“তার জের ধরে বদিউল আলমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
পেকুয়া থানার ওসি এম, মাঈন উদ্দিন জানিয়েছেন, এনিয়ে নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

0 Comments