আবুল কালাম আজাদ, টেকনাফ
টেকনাফের এক অদ্ভূদ কাহিনী জন্ম দিয়েছে। নিজের জামাতার নব নির্মিত অট্রালিকা বাড়িটি শ্বশুর তার নিজস্ব বাহিনী দিয়ে দখল করে নিয়েছে। ফলে মেয়ের জামাতা ঘর বাড়ি হারিয়ে এর প্রতিকার চেয়ে প্রশাসন
ও আইন প্রয়োগকারী সংস্থার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার পৌর এলাকার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে। জানাযায় নিরীহ আবদুর রহমান, পিতা মোহাম্মদ আয়ুব পুরান পল্লান পাড়া টেকনাফ গত ৬/৭বৎসর পূর্বে একই গ্রামের রশিদ আহমদের মেয়েকে বিবাহ করেন। সে বিয়েতে পিতা মাতার মত ছিল না বিধায় সে শ্বশুর বাড়ির পার্শ¦স্থ স্থানে একটি বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। এরই মধ্যে তাদের সংসারে একটি সন্তান জন্ম হয়। সুখের দাম্পত্য জীবন চলছে। ইত্যবছরে সে একটুকরা জমি নিয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করলে ঐ বাড়িটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার শ্বশুর বাড়ির লোকজনের ঐ বাড়ির উপর লুলভ দৃষ্টি পরে। তখন তাকে তার স্ত্রী দিয়ে বিভিন্ন ধরণের নির্যাতন শুরু করে। একারণে তাদের সংসারে অশান্তির দানা বেধে উঠে। এতে একদিন তার স্ত্রী তার অনুপস্থিতিতে বাড়ির সমস্ত মূল্যবান জিনিস পত্র সোনা, রোপা, টাকা পয়সা নিয়ে বাপের বাড়িতে চলে যায়। এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িটি তালাবদ্ধ করে রাখে। স্বামী ব্যবসা শেষে বাড়ি ফিরলে এই অবস্থা দেখে গত ২৫/০৬/২০১৩ইং তারিখ থানায় একটি অভিযোগ দাখিল করে। পুলিশ এরই প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে বাড়িটি দখল মুক্ত করে দেয় কিন্তু স্ত্রী পিতার বাড়িতে রয়েযায়। আসেনা, স্বামী বার বার আনার জন্য গেলে শ্বশুর শ্বাশুরী গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে প্রাণ নাশের হুমকি দেয়। এতে সে নিজের নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করে। যার জিডি নং ৭০২। পরে তার স্ত্রী না আসায় স্বামী আবদুর রহমান কক্সবাজার কোটে গিয়ে তার স্ত্রীকে তালাক প্রদান করে। তালাকের কপি টেকনাফ পৌর মেয়র বরাবর পৌসলে তার শ্বাশুর বাড়ির লোকজন তেলে বেগুনে জ্বলে উঠে। এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে তার নিজস্ব বাড়ি থেকে বের করে দিয়ে পূনরায় বাড়িটি দখল করে নেন। বর্তমানে বাড়ি শ্বাশুরের দখলে রয়েছে এবং স্বামী আবদুর রহমানকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে সে তার সহায় সম্বল হারিয়ে এমন কি তার মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত বাড়িটি তাদের দখলে থাকায় এর প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। অসহায় আবদুর রহমান আদৌ কি প্রকৃত বিচার পাবে কি?

0 Comments