Advertisement

বিএনপি জামায়াতের মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে মহাজোট সরকারের সফলতার দিকগুলো তুলে ধরুন -এড. আহমদ হোসেন


উখিয়া উপজেলাধীন হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে পশ্চিম হলদিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসলাম মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিন মেম্বার, মৌলানা হামিদুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এড. আহমদ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী হয়েছে। ফলে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে সফলতা পেয়েছে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের জামায়াতের কলঙ্ক লেপনে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বিচার বানচাল করতে এবং সরকারের সাফল্য লুকিয়ে রাখতে জামায়াত বিএনপি মিথ্যাচার শুরু করেছে। তিনি আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে মহাজোট সরকারের সফলতার দিকগুলো জনগণের কাছে তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সরকারের বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।
ফজল করিম সিকদারের সঞ্চালনায় উক্ত সভায় মৌলভী হামিদুল হক রমজানের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন এবং মহাজোট সরকারের সফলতা ও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন।

Post a Comment

0 Comments