Advertisement

বিশিষ্টজনদের সম্মানে জেলা পুলিশের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
দৈনিক পত্রিকার সম্পাদক, কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতা ও জেলার বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিল। বুধবার পুলিশ সুপার মো. আজাদ মিয়ার পৃষ্ঠপোষকতা ও সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, উখিয়া-
টেকনাফের এমপি আবদুর রহমান বদি, জেলা আ.লীগ সভাপতি এডভোকেট এ.কে.এম আহমদ হোছন, আ.লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার, দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির আঞ্চলিক প্রধান ফরিদুল মোস্তফা খান, সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন, টেকনাফের ওসি ফরহাদ, চকরিয়ার রনজিত বড়–য়া, উখিয়ার গিয়াস উদ্দিন, মহেশখালীর আলমগীর, রামুর অপ্পেলা রাজু নাহা, ওসি পেকুয়া, ওসি কুতুবদিয়া, ডিবির ওসি, ডিআইওয়ান, ওসি ট্রাফিক, ওসি ট্যুরিস্টসহ সকল থানার ওসি (তদন্ত) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলায় কর্মর বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের আন্তরিক আথিয়েতা জানান, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

Post a Comment

0 Comments