Advertisement

ইসলামাবাদ বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের দৈত নীতিতে এলাকাবাসী অতিষ্ট


নুরুল আজিম
সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী (সাতজুলাকাটা) গ্রামে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের দৈত নীতিতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে উঠেছে। এলাকাবাসী অভিযোগ স্থানীয় কতিপয় প্রভাবশালীর দোকানে
বিদ্যুতের তার হতে অবৈধ সংযোগ টেনে দোকানে বিদ্যুৎ ব্যবহার করছে। এছাড়া অধিকাংশ দোকানে স্থানীয় বাড়ী থেকে প্রকাশ্যে তার টেনে দোকানে বিদ্যুৎ ব্যবহার করলেও কর্তৃপক্ষরা দেখেও না দেখার ভান করে চলছে। এদিকে অপরাপর দোকানে যদি তার টেনে বিদ্যুৎ ব্যবহার করতে চায় তা হলে বাঁধা আসে। স্থানীয় সচেতন ব্যক্তিদের দাবী পাশাপাশি দোকান থাকলে কয়েকটিতে বাড়ি থেকে কিংবা অবৈধ সংযোগ দিয়ে দোকানে বিদ্যুৎ ব্যবহার করতে পারে এবং গুটি কয়েক দোকানে কেন বিদ্যুৎ ঐভাবে ব্যবহার করতে পারেনা। এ ব্যাপারে সচেতন ব্যক্তিরা উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপও কামনা করেছেন।

Post a Comment

0 Comments