আশরাফ ইসলাম
‘তেঁতুল তত্ত্বে’র পর এবার ‘উলঙ্গ তত্ত্ব’ দিলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি বলেন, ‘নাস্তিকবাদীরা তিন-চার মাস পর্যন্ত উলঙ্গ উলঙ্গ হইয়া মহিলা-পুরুষ যেভাবে রাস্তার পর রাস্তা দখল করে যে কাজ করেছে, সবাই জানেন তাদেরকে
গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত।’ মঙ্গলবার ফেসবুকের পাতায় পোস্ট করা একটি ভিডিও ক্লিপে আহমদ শফীকে এসব কথা বলতে দেখা গেছে।এর আগে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে সারাদেশে হৈচৈ ফেলে দিয়েছিলেন ৯৪ বছর বয়সী আহমদ শফি।
‘দ্বিতীয় আলো' নামের একটি ফেসবুক গ্র“পের দাবি যে আল্লামা শফী তাদেরকে এই সাক্ষাৎকার দিয়েছেন। এতে শফী গত ৫ মে রাতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের সময় তাঁর কর্মীদের ওপর আক্রমণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঘুমন্ত অবস্থায়, জিকির-আজকার করার সময় এই আক্রমণ চালানো হয়েছে। এরপরই আল্লামা শফী বলেন, ‘‘নাস্তিকবাদীরা তিন-চার মাস পর্যন্ত উলঙ্গ উলঙ্গ হইয়া মহিলা-পুরুষ যেভাবে রাস্তার পর রাস্তা দখল করে যে কাজ করেছে, সবাই জানেন তাদেরকে গুলি করা হয় নাই কয়েক মাস পর্যন্ত।
কিন্তু আমাদেরকে ২/৩ ঘণ্টা, আমি ফজরে যাইয়া বলে দিতাম যাও এখন তোমরা নিজ নিজ স্বগ্রামে চলে যাও, এই ২-৩ ঘণ্টা সময় আমাদেরকে দেয় নাই।'' আল্লামা শফী বলেন, ‘‘দ্বীন জিন্দা হোতা হে হার কারবালাকে বাদ।'' তাই তিনি আশা করেন তাঁদের উপর আক্রমণ হলেও এখন তাঁরা জয়ী হবেন। দ্বিতীয় আলোতে এই সাক্ষাৎকারটি পোস্ট করার পর তার নীচে অনেকেই মন্তব্য করেছেন। আর ভিডিওটি শেয়ার হয়েছে প্রায় বারশো বার। নীল আকাশ নামে একজন লিখেছেন, ‘‘আর চারমাস পর ১৩ দফা নিয়া নাইমেনঃতখন না নামলে আপনাকে জোর করে নামাবো।''
রিদওয়ান রফি হোসেন লিখেছেন, ‘‘বাংলাদেশে না সারা বিশ্বে দ্বীন-এর বিজয় হবেই। কিন্তু সেটা শফী ভার্সন অফ দ্বীন না, যেটা বলে মেয়েদের চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াওঃসে কি নতুন হাদীস দেয়া শুরু করছে নাকি (নাউজুবিল্লাহ)ঃআমাদের নবী চতুর্থ শ্রেণির কথা বলেনিঃআর আয়েশা (রা:) যুদ্ধও ঘোষণা করেছেন। ইসলামের নতুন সংস্করণ বিজয়ী হবে নাঃ১৪০০ বছরের পুরনো আসল ভার্সনই জয়ী হবে ইনশাল্লাহ।''
জাহিদ জামান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘মধ্যযুগের মানুষ শফী ভুলবশত এই যুগে চলে এসেছে; সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের।’ এছাড়া আল্লামা শফীর সমর্থনেও অনেককে মন্তব্য করতে দেখা গেছে।

0 Comments