Advertisement

অপহরণের কবলে মীম


অভিনয় করতে গেলে কত কিছুই না করতে হয়। এবার ‘অপহরণ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করতে গিয়ে অপহরণের কবলে পরবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। আর এ টেলিছবিটা নির্মাণ করতে যাচ্ছেন শাহাদাৎ রাসেল।

৯ জুলাই থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হবার কথা রয়েছে। এ টেলিছবিতে আরো অভিনয় করবেন সাব্বির, শহীদুল আলম সাচ্চু, বৃষ্টি, জুলহাস, তৌকির প্রমূখ।

শহীদুজ্জামান ফারুক, শেখ মোহাম্মদ আলীর প্রযোজনায় টেলিছবিটি আসছে ঈদে প্রচার হবে বলে জানান নির্মাতা। 

Post a Comment

0 Comments