Advertisement

১৫ বছর পর মেয়ের সঙ্গে শাহরুখের দেখা


১৫ বছর পর দেখা হলো পর্দার মেয়ের সঙ্গে। 'কুচ কুচ হোতা হ্যায়' ছবিতে শাহরুখ খানের ৮ বছরের মেয়ে অঞ্জলির ভূমিকায় অভিনয় করেছিলেন সানা সাঈদ।

এবার তাদের দেখা হলো ড্যান্স রিয়ালেটি শো 'ঝলক দিখলা জা'তে। এখানে সানা একজন প্রতিযোগী। আর পর্দার বাবার সঙ্গে দেখা হওয়া নিয়ে যারপনাই উত্তেজিত ছিলেন সানা।

শাহরুখ তার নতুন ছবি 'চেন্নাই এক্সপ্রেসে'র প্রচারের জন্য আসেন এই ড্যান্স শোতে। সানাকে দেখে শাহরুখ বিশ্বাসই করতে চাননি যে সানা এতো বড় হয়ে গেছে। তবে সানা সবসময়ই তার কাছে ছোট্ট অঞ্জলি হয়ে থাকবেন বলে জানিয়েছেন তিনি।   

এমনকি শাহরুখকে শোতেও বাবার ভূমিকা পালন করতে দেখা গেছে। শাহরুখ তার আসন ছেড়ে সানার পাশেই দাঁড়িয়ে ছিলেন। শোতে সানার পার্টনার সিদ্ধার্থ শুক্লার সাথে একটি বিশেষ পারফরমেন্স ছিল। তখন শাহরুখ তাকে সানার সঙ্গে নাচার অনুমতি দিলেও বলেছেন, সানাকে ধরা যাবে না।

এদিকে ওই শোর এক বিচারক মাধুরী দীক্ষিত নেনের সঙ্গেও শাহরুখের ছোটখাট পুনর্মিলনি হয়ে গেল। এই জুটি 'দিল তো পাগল হ্যায়' ছবিতে অভিনয় করেছিলেন।

Post a Comment

0 Comments