Advertisement

“জনগণের আস্থা হারালে যেকোনো দূর্গ ভেঙে যেতে পারে”


গাজীপুর সিটি কপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কমিশনারদের অভিনন্দন জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জনগণের কাছে দুর্গ বলতে কিছুই নেই, জনগণের আস্থা হারালে যেকোনো দুর্গ ভেঙে যেতে পারে।”
রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


তিনি বলেন, “৯০ সালের পর ক্ষমতার রাজনীতি বারবার পরিবর্তন হচ্ছে। অভিন্ন কিছু লক্ষ্য করা যাচ্ছে। জনগণ সরকারি দলের প্রতি ক্ষুব্ধ।সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ দলীয়ভাবে তদন্ত করা হবে। আমরা নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছি। জোর-জবরদস্তি করে নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করিনি।”


ওবায়দুল কাদের বলেন, “পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধনের পথ প্রসারিত হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে আগামী  জাতীয় নির্বাচনে নেগেটিভ ভোটকে পজিটিভে রূপান্তরিত করতে সরকারি ও দলগতভাবে কাজ করতে হবে।


গাজীপুরকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুর্গ বলে কিছু নেই। আস্থা হারালে জনগণ যেকোনো দুর্গ সুযোগ পেলে ভেঙে ফেলতে পারে।”


সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে সরকারি দলের প্রতি কতটা প্রভাব ফেলবে-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এখনো চার মাস বাকি আছে। সুতরাং কতটা প্রভাব ফেলবে এটা বলা যায় না। এ নির্বাচন থেকে শিক্ষা নেয়ার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এটাকে কাজে লাগাতে হবে”।
- See more at: http://www.bengalinews24.com/politics-&-government-election-democracy/2013/07/07/9907#sthash.wM33L3Om.dpuf

Post a Comment

0 Comments