সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহামদ চৌধুরী বলেছেন- বাংলার অবহেলিত কৃষক সমাজ পাকিস্তান ও বৃটিশ শাসনামলে জমিদার-জোতদার এবং কায়েমী স্বার্থবাদীদের হাতে শোষিত হয়েছিল। এর বিপরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের কথা চিন্তা করে জমির খাজনা মওকুফ, ব্যাংক ঋণ মওকুফ এবং জমির সিলিং নির্ধারণ সহ যাবতীয় কল্যাণমুখী পদক্ষেপের কারণে কৃষকগণ
সে শোষন থেকে মুক্তি পেয়েছিলেন। আর আজকের দিনে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অত্যন্ত সহজ প্রক্রিয়ায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহরবরাহ করার কারণে তারা নির্বিঘেœ চাষাবাদ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলতে সক্ষম হয়েছে।
তিনি গত ২৭ জুলাই বাংলাদেশ কৃষকলীগ, কক্সবাজার সদর উপজেলা শাখার সম্মেলন-২০১৩ উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত ইফতার পুর্ব আলোচনা সভায় একথা বলেন।
তিনি কৃষকলীগের নেতা-কর্মীদের তৎপরতার উচ্চসিত প্রশংসা করে বলেন- এ সংগঠন ইতোমধ্যে আওয়ামীলীগের একটি নিস্কলুষ অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এর অনুকরণে সকল অঙ্গ সংগঠনকে দলীয় কোন্দল ভুলে আগামীতে দলকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে সক্রিয়ভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান।
সংগঠনের সদর উপজেলা শাখার আহ্বায়ক সাব্বির আহামদ (এম.এ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এ.কে. আহামদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন- কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহামদ বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, কৃষকলীগের জাতীয় কমিটির সদস্য এম. এ. হাশেম, সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে নুরুচ্ছাফা ছিদ্দিকী, মাষ্টার বজলুল করিম, এডভোকেট মোস্তাক আহামদ (উপজেলা ভাইস-চেয়ারম্যান, মহেশখালী), রফিক উদ্দিন চৌধুরী, আনিসুল হক চৌধুরী, সাগঠনিক সম্পাদক যথাক্রমে রিদোয়ানুল কাদের, শহিদ উল্লাহ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এ.বি.এম. আবুল হোসেন রাজু, উখিয়া উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কাজী আক্তার উদ্দিন টুনু, শহর কৃষকলীগের আহ্বায়ক এরশাদুজ্জামান সুমন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ কামাল উদ্দিন, সোহরাব হোসেন চৌধুরী। সভা পরিচানা করেন- সংগঠনের কক্সবাজার সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন- যুগ্ম আহ্বায়ক সঞ্জিত চক্রবর্তী। সম্মেলনের ২য় অধিবেশনে সাব্বির আহম্মদ এম.এ.কে সভাপতি, সঞ্জিত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন চৌধুরী ও শেখ ইয়াকুব আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কৃষকলীগ কমিটি গঠন করা হয়।


0 Comments