প্রেস বিজ্ঞপ্তি
ঝিলংজার বিশিষ্ট শিক্ষাবিদ, দরগাহপাড়া নিবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদুল আলম (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। ২৬ জুলাই বিকেল সোয়া ৪টায় তিনি কক্সবাজার জেনারেল হাসপাতালে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর শরীরে দূরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, অসংখ্য আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২৭ জুলাই সকালে সাড়ে ১০টায় দরগাহ পাড়াস্থ শাহ আলা উদ্দিন (রঃ) এর মাজার প্রাঙ্গনে মেধাবী এই প্রবীণ শিক্ষাবিদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে মাজার কবরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হবে।
জীবদ্দশায় তরুণ বয়সে তিনি দক্ষ ফুটবলার ও ভলিবল খেলোয়াড় ছিলেন। ছিলেন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় ফুটবল দলের ক্যাপ্টেন। সত্তর দশকের শেষ দিকে এবং আশির দশকে তিনি আরব আমিরাত সরকারের আমন্ত্রণে কৃষিবিদ হিসেবে সবুজ বনায়নে কাজ করেছেন। পরবর্তীতে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। শিক্ষাবিদ ফরিদ আল বয়ান ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হিসেবেও খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা, অংক, ইংরেজী ও আরবীতে সমান পারদর্শী বহু ভাষাবিদ ইঞ্জিনিয়ার ফরিদুল আলমের ইন্তেকালের খবরে ঝিলংজা ও খুটাখালীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments