নিজস্ব প্রতিবেদক
তরুণ লেখকদের সংগঠন কক্সবাজার লেখক সোসাইটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বিকাল ৫ টায় কলাতলীস্থ একটি বিলাস বহুল রেস্তোরায় এ আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। লেখক সোসাইটির আহবায়ক নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে অনষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, কক্সবাজার মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নুরুল আলম ফেরদৌসী, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি আজাদ মনসুর, এস.এ টিভি’র জেলা প্রতিনিধি ও কক্সবাজার সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক আহসান সুমন, কক্সবাজার সাহিত্য একাডেমীর আজীবন সদস্য কবি সঞ্জয় কুমার দাশ, লেখক সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আবু হেনা সাগর, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার স্টাফ রির্পোটার মোহাম্মদ নোবেল, সংবাদকর্মী কামাল শিশির, এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষিকা জাহেদা আক্তার, দেলোয়ার হোসেন, সঙ্গীত শিল্পী কাজী মোর্শেদ, নুরুল আজিম এছাড়া উপস্থিত ছিলেন লেখক সোসাইটির সদস্যা ও সদস্যাবৃন্দ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন লেখক সোসাইটির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ তুহিন। পরে উপস্থিত সকলের সরাসরি ভোটের মাধ্যমে মোহাম্মদ তুহিনকে সভাপতি, নুরুল আমিন হেলালীকে সাধারণ সম্পাদক ও নুরুল আজিম নিহাতকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কক্সবাজার লেখক সোসাইটির কার্যকরি কমিটি গঠন করা হয়।

0 Comments