Advertisement

খুনিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও লোকজনকে হয়রানির অভিযোগ


রামু প্রতিনিধি
রামুর খুনিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লোকজনকে হয়রানি করার অভিযোগ উঠেছে। দীর্ঘ ১০ বছর ধরে একই জায়গায় বহাল তবিয়তে
চাকুরী করার কারণে এর মাত্রা দিন দিন বাড়ছে বলে জানান ভুক্তভোগী একাধিক লোক। অভিযোগে জানা যায়, গত ১০ বছর ধরে খুনিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী দায়িত্ব পালন করে আসছে। তার কাজ পিয়নের হলেও সে একজনের জায়গা অন্য জনকে বিক্রি করার কাজে ব্যস্ত থাকে সম সময়। তাছাড়া ভূঁয়া খতিয়ান ও দলিল সৃষ্টিতেও জড়িত সে। ইউনিয়নের গরীব সাধারন লোকজনের জায়গা নিয়ে সে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। জাহাঙ্গীর আলমের অনিয়মের কারনে দিন দিন জায়গা-জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমাও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারন অনেক লোক। তাই জায়গার কাজ নিয়ে ভুক্তভোগী অনেকে জাহাঙ্গীর আলমের বদলীর দাবী করেছেন।

Post a Comment

0 Comments