প্রেস বিজ্ঞপ্তি
রামুতে দৈনিক ইত্তেফাক পাঠক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুলাই) রামু চৌমুহনীস্থ পত্রিকা এজেন্ট নিউজ ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ এ রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল
ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক এর রামু সংবাদদাতা বিশিষ্ট ছড়াকার দর্পন বড়–য়া। রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, লেখক হাফেজ মুহাম্মদ আবুল মনজুর।
এতে উপস্থিত ছিলেন, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি নীতিশ বড়–য়া, সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাংবাদিক এইচ, বি পান্থ, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, সাংবাদিক ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম, মো. মিজানুল হক, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার, মো. কাইয়ুম উদ্দিন, মো. ছানোয়ার, মো. রাশেদ, রামু রাইটার্স ক্লাবের সভাপতি সুপানন্দ বড়–য়া, সাধারণ সম্পাদক ব্র্যাক ব্যাংক ঈদগাও শাখার ইনচার্জ মো. জামাল হোসেন, মুন্সী আবদুর রহিম, রামু উপজেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন প্রমূখ। ইফতার মাহফিলে দৈনিক উত্তেফাকের উত্তরোত্তর সমৃদ্ধি ও প্রতিষ্ঠাতা মানিক মিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

0 Comments