Advertisement

জায়গা জমির মূল্য বৃদ্ধি : উখিয়ায় সন্ত্রাসী হামলায় আহত-২


মাহমুদুল হক বাবুল, উখিয়া
উখিয়ার উপকূলীয় এলাকায় সম্প্রতি জায়গা-জমির মূল্য বেড়ে যাওয়ায় এক শ্রেণির ভূমিদস্যু চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ওই ভূমিদস্যু চক্রের সদ্যরা এলাকার নিরহ মানুষের জায়গা জিরাত ও বসত ভিটা
কেড়ে নিয়ে অন্যত্র বিক্রি করে রাতারাতি বনে যাচ্ছে কোটিপতি। ভূমিদস্যু চক্রের উৎপাত বেড়ে যাওয়ায় এলাকার লোকজন শঙ্কায় দিন কাটাচ্ছে।
জানা গেছে, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ বেলাল উদ্দিন (২০) ওরফে ইয়াবা বেলাল এলাকায় প্রভাবশালী হওয়ায় নিরহ লোকজনদের জায়গা-জমি কেড়ে নিয়ে অন্যত্রে বিক্রি করে কালো টাকার গড়ে তুলেছে। এলাকায় তার ক্যাডার বাহিনী দিয়ে চালাচ্ছে নৈরাজ্য। তার এ ধরনের কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়েছে। গত কিছুদিন ধরে স্থানীয় মোজাফ্ফর আহমদের ছেলে  আবু তাহেরের সাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল ২২ জুলাই সোমবার বেলাল তার ক্যাডার বাহিনী দিয়ে স্থানীয় আবু তাহেরের  রোপনকৃত ধানের চারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলতে থাকে। এক পর্যায়ে আবু তাহের ও তার পিতা মোজাফ্ফর আহমদ বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর উপর্যপুরি হামলা চালিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা গাছের চারা নষ্ট করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। আহতদের শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আবু তাহেরের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে ছৈয়দ আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল কালাম, মোহাম্মদ সেলিম, শাহ জাহান, বদিউর রহমানের ছেলে ছৈয়দ আহমদ, মৃত জাফর আলমের ছেলে আবু ছিদ্দিক, মনজুর আলম, মাহবুবুল আলম ও নুরুল আমিনকে আসামী করে  উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Post a Comment

0 Comments