Advertisement

রামুতে ডিজিটাল ও মাল্টিমিডিয়া পদ্ধতিতে মাধ্যমিক শিক্ষকদের প্রক্ষিণের উদ্ভোধন


রামু প্রতিনিধি
রামুতে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ ডিজিটাল ও মাল্টিমিডিয়া পদ্ধতিতে ক্লাস পরিচালনার জন্য মাধ্যমিক শিক্ষকদের নিয়ে ১৫ দিন ব্যাপি প্রক্ষিণের উদ্ভোধনী অনুষ্টান রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের
কম্পিউটার ল্যাব এ অনুষ্টিত হয়। গতকাল রবিবার(২১ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহাম্মদের সভাপতিত্বে মৌঃ বখতেয়ার আহমদের কোরআন তেলাওয়াত মাধ্যমে  উপজেলার ১৫ জন মাধ্যমিক শিক্ষকদের নিয়ে উদ্ভোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন।প্রধান অতিথির বক্তব্য বলেন, বর্তমান তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। যোগাযোগ ও বিনোদনের সকল মাধ্যম জয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ স্থান করে নিয়েছে। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনা(ভূমি) মোহাম্মদ আবুল কালাম এর বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়নে শিক্ষার সকল পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। আশা করা যায়, খুব শীঘ্রই শ্রেণীকক্ষগুলোতেও ডিজিটাল পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিখন-শেখানো কার্যক্রমকে তুলেছে সহজ,আনন্দময় ও অধিক কার্যকর। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, কক্সবাজার সরকারী কলেজের সহকারী প্রোগ্রমার(বিসিসি) মোহাম্মদ ছুরত আলম(আকাশ), কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার(বিসিসি) মোঃ জহিরুল ইসলাম। প্রশিক্ষণার্থীর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন । রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌঃ বখতেয়ার আহমদ, মুহাম্ম্দ ছৈয়দুল আলম, রমজান আলী, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাছির উদ্দিন, কাউয়ার খোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গণি, মামুনর রশিদ, রহিমা বেগম, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাছিমা আক্তার, সুবর্না বড়–য়া,পারভীন আক্তার লাকী, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মুনিয়া হাসনাত, জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোতাহারুল জামান, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফিদুল আলম, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক তড়িৎ চক্রবর্তী।উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠান আয়োজনে ছিলেন রামু উপজেলা প্রশাসন এবং বাস্তবায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Post a Comment

0 Comments