Advertisement

ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে হুমকি ধমকি মার্কা বক্তব্য দিয়ে কোন লাভ নেই-রেজাউল করিম


প্রেস বিজ্ঞপ্তি
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাদের সাম্প্রতিক বক্তৃতা বিবৃতিতে মনে হয়,
তারা ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছেন। এসব বক্তব্যে শুধুমাত্র জনমনে আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই করা যাবেনা। কারন আওয়ামীলীগ কোন ভুঁয়ফোড় সংগঠন নয় যে এসব হুমকি ধমকিতে নেতাকর্মীরা মাঠ ছেড়ে ঘরে বসে থাকবে। তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা রক্তের বিনিময়ে দেশকে স্বাধীনতা উপহার দিয়েছে। প্রতিষ্টার পর বিগত ৬৫বছর ধরে আওয়ামীলীগ দেশের জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। উপজেলা চেয়ারম্যান আরো বলেন, সংবিধান অনুযারী জনগণই ক্ষমতার মুল মালিক। তারাই একমাত্র পারে কোনদলকে সরকারে নেবে আর কোন দলকে বিরোধী দলে নেবে। কিন্তু সেই জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর আগে এভাবে হুমকি ধমকি দেয়া মোটেও সমীচিন নয়। তিনি গতকাল সোমবার (২২জুলাই) বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া উপজেলা শাখার বর্ধিত সভা, ইফতার পাটি ও উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে লাইফ প্রকল্পের আওতায় উপকারভোগী লোকজনের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
         ওইদিন বিকেলে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে চকরিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক ও চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, কৈয়ারবিল ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শওকত আলম বকুল, সাবেক ছাত্রনেতা এসএম আলমগীর হোছাইন, আওয়ামীলীগ নেতা গোলাম কাদের, ফজলুল কাদের, সেলিম উল্লাহ বাহাদুর, মনজুর আলম, লক্ষ্যারচর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খ.ম আওরঙ্গজেব বুলেট, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেফায়েতুল কবির বাপ্পী, ইউপি সদস্য মো.সোলাইমান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, কৃষক নেতা মনজুর আলম, মো.শাহাজাহান, আহমদ হোসেন, রফিক আহমদ, জালাল আহমদ, লেয়াকত আলী, কবির আহমদ, মাহফুজুল করিম, রুহুল কাদের, মকছুদ আহমদ, আজিজ মিয়া, গিয়াস উদ্দিন, মাষ্টার সিরাজুল ইসলাম, সামসুল ইসলাম, শফিকুল কাদের, সাদ্দাম হোসেন, আবদুল কাদের, নাজেম উদ্দিন ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।

Post a Comment

0 Comments