ঢাকা: উগ্রজাতীয়তাবাদী এ জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির পক্ষালম্বনকারী গোলাম আযমকে তুলনা করেছে দুবাইভিত্তিক গালফ নিউজ।
গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফলাও করে এ খবর প্রকাশ করে। ইংরেজি দৈনিক গালফ নিউজের অনলাইন সংস্করণেও প্রকাশিত হয় খবরটি।
পত্রিকাটির শিরোনাম, “১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য ‘বাংলাদেশের হিটলারের’ ৯০ বছর কারাদণ্ড।
সংবাদ সূচনায় বলা হয়েছে, “১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে গণহত্যার পরিকল্পনা করায় বয়োজ্যেষ্ঠ শীর্ষ এক ইসলামি নেতাকে সোমবার বাংলাদেশের একটি বিশেষ আদালত ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন।”
এরপরই পত্রিকাটি লিখেছে, নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনীয় গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধকালে অত্যাচার ও হত্যার পরিকল্পনা, চক্রান্ত, উস্কানি প্রদান, সহযোগিতা সংক্রান্ত পাঁচ ধরনের অভিযোগ প্রমাণিত হয়। বাংলাদেশ সরকারের মতে ১৯৭১ সালের যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়।
বাংলাদেশি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ৯০ বছর বয়সী গোলাম আযম যুদ্ধের সময় দেশের বৃহত্তম ইসলামি দল জামায়াতে ইসলামীর প্রধান ছিলেন। বয়স আর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

0 Comments