মোহাম্মদ ইউনুছ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকার মূর্তিমান আতংক ,ডাকাত সর্দার ,নারী ও শিশু নির্যাতন,ধর্ষন,লুটপাটসহ নানা অভিযোগে অভিযোগে অভিযুক্ত পূর্ব বিছামারা এলাকার খুইল্যা মিয়ার পুত্র ছৈয়দ আহমদকে একটি
মহল মোটা অংকের টাকার বিনিময়ে সরকারী চাকুরীতে নিয়োগদানের জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে । সূত্রে জানা যায়,-নাইক্ষ্যংছড়ি তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে । বিজ্ঞপ্তি প্রকাশের পর ৯জন ব্যক্তি এই পদে নিয়োগ পাওয়ার জন্য আবেদন করে । এই পদে নিয়োগ পাওয়ার জন্য প্রথম থেকে কোমর বেধেঁ নামে এক কালের শিবির ক্যাডার চাদাঁবাজি,লুটপাট,নারী ও শিশু নির্যাতন,ধর্ষনসহ একাধিক মামলার আসামী ছৈয়দ আহমদ । এজন্য ছৈয়দ আহমদ এই নিয়োগ প্রদান সংক্রান্ত কমিটির সদস্যদের বষে আনতে ঘরে ঘরে গিয়ে তোড়জোড় চালাচ্ছে । নিয়োগ কমিটির সদস্যদের ম্যানেজ করতে দিনরাত বিভিন্ন প্রলোভনসহ নানা সুযোগ সুবিধা এবং আর্থিক সুবিধার লোভ দেখাচেছ । অভিযোগে ছৈয়দ আহমদের ভাই রফিক আহমদ (৪৫) বলেন,-আমার মা-বাবাসহ আতœীয় স্বজন ছেড়ে লোভে পড়ে শশুরবাড়ীর লোকজনের কথায় ছৈয়দ আহমদ জীবন যাপন করে আসছে । আমার এই ভাইয়ের বিরুদ্ধে ইতি পূর্ব যেসব মামলা হয়েছে তা আমরা জায়গা-জমি বিক্রি করে মামলা চালিয়ে আসি । এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার বলেন,-কোন ব্যক্তির বিরুদ্ধে ফৌজধারী মামলা লিপিবদ্ধ থাকলে সে ব্যক্তি সরকারী চাকুরীতে নিয়োগের অযোগ্য । অভিযুক্ত ছৈয়দ আহমদের বিরুদ্ধে তদন্ত করে দেখবেন বলে জানান । ছৈয়দ আহমদের বিরুদ্ধে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ১৭/৩০ ধারা ,৫৬৩/১১ নং মামলা ,৫০০,৫০৬ ধারা,১৪৩,৩২৬,১৪৪ধারা সহ বিভিন্ন ধারায় ৭টি মামলা দায়ের করে । এছাড়া নাইক্ষ্যংছড়ি থানায় ৩টি সাধারন ডাইরী লিপিবদ্ধ আছে । যাহা তদন্তাধীন । এত মামলা থাকার পর ছৈয়দ আহমদ এই অভিযোগের কোন পাত্তা দিচেছ না । ছৈয়দ আহমদ শিবিরের এক নিষ্ট কর্মী হলেও চাকুরী হাতিয়ে নিতে নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা হতে সুযোগ সুবিধার জন্য ধর্না দিচ্ছে । ছৈয়দ আহমদের এই তোড় জোড়ে নিয়োগ কমিটি গোপনে ছৈয়দ আহমদকে নিয়োগের চেষ্ঠা চালাচ্ছে বলে বিশস্থ সূত্রে জানা গেছে । তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগের জন্য অন্য প্রার্থীদের বিরুদ্ধে ছৈয়দ আহমদ বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ জাহির করে আসছে । বিপদগামী ছৈয়দ আহমদ কে এই পদে নিয়োগ প্রদান না করার জন্য এলাকার সচেতন মহল জোর দাবী জানিয়েছেন ।

0 Comments