Advertisement

মঙ্গলবার ১০ ছাত্র সংগঠনের সকাল-সন্ধ্যা হরতাল

যুদ্ধাপরাধী গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আন্দোলনরত ১০ ছাত্র সংগঠন।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে ১০ সংগঠনের পক্ষে এই হরতালের ডাক দেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।
যুব ইউনিয়ন নেতা খান আসাদুজ্জামান  বলেন, “রাজাকার শিরোমনির ফাঁসির রায় জাতির দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোমবারের রায় জাতিকে তীব্রভাবে হতাশ করেছে। এ কারণে রায় প্রত্যাখান করে প্রগতিশীল ছাত্র ও যুব জোট এই হরতালের ডাক দিয়েছে।”
এই হরতালের সমর্থনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রমৈত্রী, জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (খালেকুজ্জামান), ছাত্রফ্রন্ট (মবিনুল হায়দার), ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি, বিপ্লবী ছাত্র সংহতি, ছাত্রঐক্য ফোরাম।

এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মারুফ বলেন, “এ হরতালের ব্যাপারে গণজাগরণ মঞ্চের বৈঠক চলছে,  বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে।"

মানবতাবিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা, প্ররোচনাকারী ও সম্পৃক্ততাকারী হিসেবে পাঁচ ধরনের ৬১টি অভিযোগে গোলাম আযমকে সোমবার বিভিন্ন মেয়াদে মোট ৯০ বছর বা আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এর বিরোধিতারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির ছিলেন গোলাম আযম।

এই রায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সন্তোষ প্রকাশ করলেও প্রসিকিউশন আপিলের কথা জানিয়েছে।

অন্যদিকে গোলাম আযমের পক্ষেও আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

রায় ঘোষণার পর থেকেই তা প্রত্যাখ্যান করে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তাদের 'দুঃখ' ও 'ক্ষোভ' প্রকাশ করে চলেছেন দেশের সাধারণ মানুষ।

- See more at: http://www.bengalinews24.com/national-&-special-news/2013/07/15/10809#sthash.KdYA4lOL.dpuf

Post a Comment

0 Comments