Advertisement

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন


মাহফুজ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৩ সমাপনীতে সফল চিংড়ি চাষী হিসাবে সম্মাননা পদক পেয়েছেন সুদীর্ঘ  ২৭ বছরের অভিঞ্জতা সম্পন্ন চিংড়ি চাষী মোঃ দেলোয়ার  হোসেন দিলু। ৮ জুলাই টেকনাফ উপজেলা পরিষদ
মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট হস্তান্তর করা হয়। টেকনাফস্থ প্রদর্শনী চিংড়ি খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের (ডিএফটিসি) সহকারী পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দীন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছার, এর আগে মৎস্য বিষয়ক কুইজ প্রতিযোগিতায় টেকনাফ পাইলট ও এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এতে পাইলট হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্র ওমর আরাফাত প্রথম, এজাহার গাল্স হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার দ্বিতীয় ও নবম শ্রেণীর ছাত্রী ফারমিতা সুলতানা তৃতীয় স্থান লাভ করে। অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। তাছাড়া অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হিসাবে খুরশিদ আলম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনীতে সফল চিংড়ি চাষী হিসাবে ক্রেস্ট প্রাপ্ত মোঃ দেলোয়ার হোসেন দিলু টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়নের কানজর পাড়ার মৃত আলী আহমদের পুত্র । তিনি ১৯৮৬ থেকে চিংড়ি চাষ এবং ব্যবসার সাথে জড়িত। কানজরপাড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, মধ্যহ্নীলা বিটের আওতাধীন সামাজিক বনায়নের সভাপতি, কানজরপাড়া ২নং সিআইজি ও হোয়াইক্যং ইউনিয়ন সিআইজি গ্র“পের সভাপতি এছাড়া উপকূলীয় সবুজ বেস্টনী প্রকল্পের সভাপতি সফল চিংড়িচাষী মোঃ দেলোয়ার হোসেন দিলু ব্যক্তিগত জীবনে বিবাহিত, স্ত্রী মোকাররামা আক্তার (জুলু) সুগৃহিনী এবং ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।  ৬ সন্তনেই বর্তমানে শিক্ষার্থী।

Post a Comment

0 Comments