Advertisement

চকরিয়া বরইতলী পহর চাঁদায় এম.ইউপির মারধরে মহিলা আহত


এস.এম হান্নান শাহ
চকরিয়া বরইতলীর পহর চাঁদা গবিন্দপুর এলাকায় দু’পরিবারের মহিলাদের বিরুধ নিয়ে স্থানী মেম্বারের হামলায় এক মহিলা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।গতকাল ৯ জুলায় সাংবাদিকদের জানিয়েছে
ইতি পৃর্বে উপজেলার বরইতলী ইউনিয়নের পহর চাঁদা গবিন্দপুর এলাকার নুরুল আমিনের স্ত্রী দিলোয়ারা বেগম  ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বাহাদুরের স্ত্রী রেবেখা ও তার মেয়ে কহিনুর আক্তারের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হলে এতে দু’পরিবারের মহিলাদের মধ্যে বিরুধ সৃষ্টি হয়। ওই দিন বিকালের দিকে নুরুল আমিনের বাড়ী পুরুষ নাথাকার সুযোগে মেম্বারের বাড়ীর লোজন হামলা চালায় এতে নুরুল আমিনের বোন হাসিনা (২৮) আহত হয়। আহত মহিলাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় । ঘটনার পর নুরুল আমিনের লোকজন প্রতিবাদ করে এতে বাহাদুর মেম্বার কিপ্ত হয়ে তার টুটেল নামে  ছেলেকে বাদী বানিয়ে নুরুল আমিনসহ ৬জনকে আসামী করে চকরিয়া থানায় একটি অভিযোগ করে। ওই অভিযোগে থানা পুলিশ গত ৬ জুলায় দিবাগত রাত ২টার দিকে জাহাঙ্গীর ও হাছিনাসহ দু’জনকে আটক করেছে বলে জানায়।এঘটনায় পরদিন সকাল ১০ টার দিকে ৪ শতাদিক ওই এলাকার লোকজন  মোম্বারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য থানায় মিছিল নিয়ে আসে।

Post a Comment

0 Comments