Advertisement

কালিরছড়া ভাঙ্গা তীর মেরামত হয়নি,২০০ একর চাষাবাদ ব্যাহতের আশংকা

মোঃ আলমগীর চৌধুরী
কক্সবাজার সদর থানাধীন কালিরছড়া নদীর তীর গত ২৮শে জুনের ঢলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে ১০/১২ টি ¯হানে বড় বড় গর্তের সৃষ্টি হয়।কালির ছড়া,মাছুয়াখালী,মোরাপাড়া,লালসরি পাড়া এলাকা তলিয়ে যায় পানির নীচে।বর্তমানে জোয়ারের সময় লোনা আর বৃষ্টির সময় ঢলের পানিতে প্লাবিত হয় ভুতিয়ার বিল,পশ্চিমের বিল,বাগানবিল কিন্তু ভাগংা তীর ও গর্তসমুহ অনেক বড় হওয়ায় গরীব চাষীদের পক্ষে মেরামত করা সম্ভব হচ্ছেনা।সরকারী সহায়তা ছাড়া গরীব চাষীদের জমি চাষাবাদের যোগ্য করে গড়ে তোলা সম্ভব নয়।বর্গাচাষী মোঃহোছন বাটু জানান,তাড়াতাড়ি তীর ও গর্তসমুহ মেরামত করা নাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে উপোস থাকা ছাড়া আর কোন উপায় নেই।এ ব্যাপারে ঈদগাও ইউনিয়ন পরিষদের মেম্বার ছফুর আলম জানান,বিষয়টি যথাযত কতৃপক্ষকে জানানো হয়েছে,বরাদ্দ পাওয়া গেলে উভয় তীর মেরামত করা হবে।

Post a Comment

0 Comments