Advertisement

শহরে ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম আমান ঊল্লাহ
কক্সবাজার শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান চলে। এসময় অন্তত ৭টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিএসআই কালাম।
সুত্র মতে, অভিযানকালে শহরের লালদীঘির পাড় থেকে কালুর দোকান পর্যন্ত অন্তত ৭টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত দোকানের মধ্যে রয়েছে পানের দোকান, মুরগি-ডিমের দোকান ও তরিতরকারীর দোকান। এসময় বেশ কিছু দোকানদারকে অবৈধ স্থাপনার দায়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী টিএসআই কালাম জানান, শহরে যানজট নিরসনে পুলিশের এ অভিযান। এর অংশ হিসাবে শহরের লালদীঘির পাড় থেকে কালুর দোকান পর্যন্ত অন্তত ৭টি ভাসমান দোকান ভেঙে দেয়া হয়। আগামী রোববার আবারো অভিযান চলবে। এ ব্যাপারে ছাড় নেই।

Post a Comment

0 Comments