পেকুয়া
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেন গতকাল পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলার জুম এলাকায় পাহাড়ি ছড়া থেকে
অবৈধভাবে বালি উত্তোলনের সময় এক অভিযান পরিচালনা করেছেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল থেকে দুটি পাম্পিং মেশিন ও একটি বালি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করেছে। এলাকাবাসী জানান, উক্ত বালি উত্তোলন করে ক্ষমতাসীনদলের একটি সিন্ডিকেট চক্র যার ফলে পাহাড়ী জনপথ সমুহ হুমকীর সম্মুখীন হয়ে পড়েছিল। তাছাড়া বেশ কয়েক মাস ধরে ওই জনপদে বালি উত্তোলনের ফলে কয়েকটি রাস্তা ও বসতঘর পাহাড়ি ছড়ায় বিলীন হয়ে গিয়েছিল। এ দিকে অবৈধ উত্তোলনকারীদের নিকট থেকে বনবিভাগ মোটা অংকের উ॥কোচ নিয়ে নিরব ভূমিকা পালন করেছিল। উপজেলা নির্বাহী অফিসার মীর শওকত হোসেন জানান, অনেকে মোবাইল কোর্ট না করার জন্য ফোন করে আমার নিকট। আমি কোন তদ্বির শুনতে চাই না।

0 Comments