কক্সবাজারে সাংবাদিকদের মতবিনিময়কালে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী ২ মাসের মধ্যে সম্প্রচার নীতিমালা চুড়ান্ত করা হবে। বেসরকারী টেলিভিশন চ্যানেল নীতিমালা জুলাই মাসেই ঘোষনা করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদের আগেই ৮ম ওয়েজ বোর্ড এর গেজেট প্রকাশ করা হবে তথ্য মন্ত্রনালয় থেকে। তিনি আরো বলেন, এ দেশকে রক্ষা করতে চাইলে জঙ্গিবাদের সমর্থক খালেদা জিয়ার কোন লোককে কোন জায়গায় ক্ষমতায় বসানো উচিত হবে না। মন্ত্রী শুক্রবার বিকালে কক্সবাজার সাকির্ট হাউজে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বের সাথে মতবিনিময় কালে মতবিনিময় কালে এসব কথা বলেছেন। সাংবাদিকদের গণতন্ত্র পক্ষে পরিষ্কার অবস্থানে থাকার আহবান জানিয়েছেন তথ্য মন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা বেশি।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল, তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, মুহাম্মদ আলী জিন্নাত, আবদুল কুদ্দুস রানা প্রমুখ।

0 Comments