ঢাকা: ইরাকে ৯২ বছরের বৃদ্ধ কৃষক বয়সে তার চেয়েও ৭০ বছরের ছোট এক মেয়েকে বিয়ে করে যেন হিরো বনে গেছেন। পশ্চিমা পত্র পত্রিকাগুলোতে ফলাও করে প্রচারিত হচ্ছে তার এ কাণ্ড।যদিও কেউ কেউ একে ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলে কটূক্তি করতে ছাড়ছেন না।
লোলচর্ম বৃদ্ধ মুসালি মোহাম্দ আল মুজামেইয়ের এটি তৃতীয় বিয়ে। বৃহস্পতিবার বাগদাদে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ২২ বছরের মুনা মুখালিফকে বিয়ে করেন। তার ১৬ ও ১৭ বছরের দুই কিশোর নাতিও একই দিনে বিয়ের পিড়িতে বসেন।
আর বিয়ের দিনটিকে জীবনের একটি স্মরনীয় দিন মনে করেছেন মুজামেই। নাতিদের বিয়ের সঙ্গে তার বিয়ের তারিখ জট পাকিয়ে যাওয়ায় এর আগে কয়েকবার তারিখ পেছাতে হয় তাকে। শেষমেষ তিনজন একই দিনে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘নাতিদের বিয়ের দিনে নিজেও বিয়ে করতে পারছি এজন্য আমি ভীষণ খুশী। এখন নিজেকে আমার ২০ বছরের তরুণ বলে মনে হচ্ছে।’
মুজামেইয়ের প্রথম পক্ষের স্ত্রীর ঘরে রয়েছে ১৬ জন ছেলে মেয়ে। তারা ইরাকের সামাররা শহরের কাছে গুব্বান গ্রামে বসবাস করছে। তিন বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন।
বৃহস্পতিবার বুড়ো দাদু ও নাতিদের বিয়ের অনুষ্ঠানে প্রচুর আমোদ ফূর্তি হয়। স্থানীয় গোত্র ও ধর্মীয় প্রধানরা অংশ নেন ব্যাতিক্রমী এই বিয়েতে।
- See more at: http://www.bengalinews24.com/varities--hot-sexual-tips-news/2013/07/06/9828#sthash.6ec06uXn.dpuf

0 Comments