Advertisement

খালেদা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন: প্রধানমন্ত্রী


বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য আমেরিকাকে অনুরোধ জানিয়ে বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের এক সভায় তিনি এ কথা বলেন। বিরোধী দলের নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “মার্কিন সরকারকে জিএসপি সুবিধা বাতিলের আহ্বান জানিয়ে ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লিখলেও বিএনপি চেয়ারপারসন এখন তা অস্বীকার করছেন।” আর স্বাক্ষর জাল হলে খালেদা জিয়া কেন ওয়াশিংটন টাইমস কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করছেন না এ প্রশ্নও তোলেন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত সরকারের জঙ্গি তৎপরতা, সন্ত্রাস এবং দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা আবার ক্ষমতায় গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে।” পরে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের জন্য দেয়া প্রবাসীদের অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, সর্ব ইউরোপীয় আওয়ামী  লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, বৃটেন আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ স¤পাদক সৈয়দ ফারুকসহ দলের শীর্ষ নেতারা। রোববার প্রধানমন্ত্রী টিউলিপের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments