হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, “নবীপ্রেমিক তৌহিদি জনতা ইতিমধ্যে গোটা দেশে বহুগুণ ঈমানি শক্তি নিয়ে বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে।” শুক্রবার বাদ আছর
সৌদি আরবে সংগঠনটির মদিনা মুনাওয়ারা শাখার এক সম্মেলনে তিনি এ কথা বলেন। মদিনা মুনাওয়ারা শাখা সভাপতি রফিকুল ইসলাম মাদানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আল্লামা শফী বলেন, “সারা বাংলাদেশে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। নবীপ্রেমিক তৌহিদি জনতার এই মহাজাগরণ ঠেকানোর শক্তি কারো নেই। কারণ মুসলমানরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। বদর, ওহুদ, হোনাইন, তাবুকসহ যতবার ইসলামবিরোধী শক্তি মুসলমানদের নির্মূল করতে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর সাহায্য ও শোহাদায়ে কেরামের রক্তের বদৌলতে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।”
মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তৃতা করেন, মাওলানা আনাস মাদানী, মাওলানা হাফেজ মুজ্জাম্মেল হক, মাওলানা মসিহুল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সুফিয়ান আনিস, মুফতি মাসুম বিল্লাহ ফিরোজী, মাওলানা আজিজ ফোরকান আল মাদানী, হাফেজ বশির, হাফেজ শাহাদাত ও মাওলানা মোজ্জাম্মেল।

0 Comments