Advertisement

সোমবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ


জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ সাজাপ্রাপ্ত জামায়াত নেতাদের মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবিতে সোমবার সারাদেশে
বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। রোববার বিকালে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, “এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীর রায় কার্যকর হবে এবং ঈদের পরেই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর হবে” মর্মে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা যেসব বেআইনী বক্তব্য রাখছেন তার প্রমাণ হয়, সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের ষড়যন্ত্র শুরু করে।
রফিকুল ইসলাম খান আরো বলেন, বিচারের রায় কখন হবে এবং কি রায় হবে তা নির্ধারণ করার এখতিয়ার শুধুমাত্র আদালতের। এ ব্যাপারে সরকারের কোনো মন্ত্রী, এমপি ও ১৪ দলের নেতাদের আগাম বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নেই। তাদের এ ধরনের আগাম বক্তব্য দেওয়া আদালত অবমাননার সামিল।
অথচ আদালত  তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এ থেকে প্রমাণিত হয় সরকারের নির্দেশেই রায় দেওয়া হচ্ছে এবং তা কার্যকর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাজেই ট্রাইব্যুনাল থেকে এ বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা স্বচ্ছতা ও ন্যায় বিচার পাওয়ার প্রশ্নই আসেনা। সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Post a Comment

0 Comments