সদ্য পদোন্নতি পাওয়া ৩৪৫ যুগ্ম সচিবের মধ্যে ২০৬ জনকে পদায়ন করা হয়েছে। ১৩৫ জনকে পদায়ন করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে। বাকি ৭০ জনকে প্রেষণে নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও
বিভাগে ন্যস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ৩২৬ উপসচিবকে এক আদেশে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এছাড়া পদোন্নতি পাওয়া আরো ১৯ জন রয়েছেন লিয়েনে।

0 Comments