Advertisement

এরশাদ সমর্থন না দিলে দুই লাখ ভোট কম পেতেন আজমত’


ডেস্ক রিপোর্ট
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, তার দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ যদি গাজীপুরে ১৪ দলের প্রার্থীকে সমর্থন না দিতেন, তাহলে তিনি আরো দুই লাখ ভোট কম
পেতেন।
শনিবার রাতে একটি বেসরকারি টিভিতে এক টক শোতে তিনি এ কথা বলেন। 
জাতীয় ইস্যুর প্রভাব গাজীপুরে পড়েছে বলেও মন্তব্য করেন ফিরোজ রশীদ। নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান ও ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান। নির্বাচনের দুই দিন আগে গত বৃহস্পতিবার আজমতকে সমর্থন দেন এরশাদ।

Post a Comment

0 Comments