Advertisement

দুর্নীতি অবক্ষয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে : অর্থমন্ত্রী


ডেস্ক রিপোর্ট 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভাল করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কিছু করতে হবে। দুর্নীতি ও অবক্ষয় আগামী দিনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দ্য টাইমস

রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক কাউন্সিল মিলনায়তনে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অজর্ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. এম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহের হোসেন। 
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে দুর্নীতি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে আমাদের কিছু করা উচিত। এছাড়া দেশের উন্নয়নে পুষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাকে উন্নয়নের বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তায় আমরা ভালো করছি। তবে আরও অনেক কিছু করার আছে। তাছাড়া প্রযুক্তিতে সবার অবাধ বিচরণ নেই। এটিও আমাদের সমস্যা।
অর্থমন্ত্রী বলেন, আমাদের পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনের সময় হতে পারে ২০৩০ সাল। ওই সময় আমরা কোথায় ও কিভাবে যাব তার কৌশল সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের উর্ধতন কমকর্তাসহ সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও দাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments